আজ মাঠে আইপিএলের পর্দা উঠছে

খেলাধুলা : আজ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল।

আজ (৮ এপ্রিল) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের নবম আসর।

মুম্বাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর সিং এবং র‌্যাপ সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং।

তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন আন্তর্জাতিক তারকা সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। এছাড়া সংগীত পরিবেশন করবেন ব্যান্ডদল মেজর লেজার। ব্রিটিশ ব্যান্ডদল দ্য ব্রিটিশ কালেকটিভও সংগীত পরিবেশন করবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি বিশ্বকাপের শিরোপা জয়ের পর দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে নাচবেন ডিজে ব্রাভো।

তারকাদের পাশাপাশি ২০০ জন ড্যান্সারও পারফর্ম করবেন এই জমকালো আয়োজনে। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫ টায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.