সাংবাদিক শাহনেওয়াজ রিটনের মায়ের ইন্তেকাল: সিএমইউজে’র শোক

সিটিনিউজবিডি :  এস এ টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর কার্যনির্বাহী কমিটির সদস্য শাহনেওয়াজ রিটনের মা মিসেস লুলু আরজুমান আজ শুক্রবার সকালে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বক্ষব্যাধিসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এস এ টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ শাহনেওয়াজ রিটন মরহুমার বড় ছেলে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও গ্রামে আজ বাদ এশা মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন, মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক সহ-সভাপতি ও চমেসাস সভাপতি মো. ইসকান্দর আলী চৌধুরী ও জাহিদুল করিম কচি, সিএমইউজে সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজ, সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং চমেসাস সহ-সভাপতি সালেহ নোমান এক শ্কো বিবৃতিতে সাংবাদিক রিটনের মা মিসেস লুলু আরজুমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.