ঢাকা : রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে আজাহার হোসাইন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলি ফ্যামিলি হাসপাতালের একজন কর্মকর্তা। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার শেরাল গ্রামের মৃত মমিনউদ্দিন বেপারীর ছেলে।
আজ (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হলি ফ্যামিলি হাসপাতাল ইনচার্জ এর মাধ্যমে জানাগেল, দুপুরে মগবাজার ওয়্যারলেস পেয়ারাবাগ এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আজাহার। তিনি এক ছেলে, এক মেয়ের জনক।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুরমা এক্সপ্রেসের একটি ট্রেন মগবাজারের পেয়ারাবাগ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Comments are closed.