তথ্য ও প্রযুক্তি : স্মার্টফোনে ছবি তোলার দিন শেষ হয়ে শুরু হবে স্মার্ট কনট্যাক্ট লেন্স ছবি তোলার যুগ। চোখে কন্টাক্ট লেন্স লাগিয়ে পরপর দুবার চোখের পাতা ওঠানামা করিয়ে ছবি তোলা এবং সেই ছবি দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার প্রযুক্তির যে সম্ভাবনা দেখানো হয়েছে, সুখবর হলো সেটা এখন বাস্তবে রূপ নিতে চলেছে।
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস এমন একটি কন্টাক্ট লেন্স বানানোর পেটেন্ট পেয়েছে, যা এমন অনেক কাজই করবে যেগুলো এত দিন শুধু কল্পনাতেই ছিল।
তবে শুধু ছবি তোলা নয়, এই লেন্সগুলির মাধ্যমে শরীরে শর্করার মাত্রা কতটা তা-ও জানা যাবে। এই ব্যাপারে নোভার্টিসের সঙ্গে হাত মিলিয়েছে গুগল।
এই লেন্সের ভেতরে একটি ক্যামেরা এবং একটি পর্দা যুক্ত থাকবে। স্যামসাং-ভিত্তিক ব্লগ ‘স্যামমোবাইল’ জানিয়েছে, পর্দার প্রজেকশনে সরাসরি ব্যবহারকারীর চোখে ছবি ফেলা হবে। লেন্সের সঙ্গে যুক্ত ক্যামেরা এবং সেন্সরগুলো নিয়ন্ত্রণ করা যাবে চোখের পলক ফেলার মাধ্যমে। এরপর সঙ্গে যুক্ত অ্যান্টেনাগুলো সেই ছবি প্রক্রিয়াজাতকরণের জন্য স্মার্টফোনে পাঠিয়ে দিতে পারবে। এরপর যে কাজে দরকার সে কাজে ব্যবহার করা যাবে সে ছবি।

Comments are closed.