জাতীয় পার্টির সম্মেলন আগামী ১৪ মে

সিটিনিউজবিডি :   জাতীয় পার্টির জাতীয় সম্মেলন আগামী ১৪ মে (শনিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় জাতীয় সম্মেলন শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানিয়েছেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সাবেক হুসেইন মুহম্মদ এরশাদ, এমপি।

বিজ্ঞপ্তিতে পার্টির সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.