অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষিত হয়নি

সিটিনিউজবিডি  :  অষ্টম জাতীয় বেতন স্কেলে নিজেদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষিত হয়নি বলে অভিযোগ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

এ সময় বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রজাতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলী তথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষিত হয়নি। বরং চরমভাবে অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে। ফলে ঘোষিত বেতন স্কেলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে চরম ক্ষোভ, অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ সময় বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহ: প্রকৌশলী বা সমমান পদের প্রারম্ভিক বেতন ক্যাডার এন্ট্রি পদে সহকারি প্রকৌশলী পদের এক ধাপ নিচে নির্ধারনসহ ৭ দফা দাবি জানান।

দাবি বাস্তবায়নে সরকারের পক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে সংবাদ সম্মেলনের মাধ্যেমে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানবন্ধনে জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সদস্যরা মানবন্ধনে অংশ নেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.