খেলাধুলা : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তার বদলা নেয়ার সুযোগ ছিল তাদের। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদকে খাঁদের কিনারা থেকে উঠিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন সিআর সেভেন। তাতেই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে নতুন দু’টি অনন্য রেকর্ড গড়েছেন পর্তুগিজ অধিনায়ক।
একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের দু’টি আলাদা মৌসুমে ১৫ বা তার বেশি গোল করার দৃষ্টান্ত স্থাপন করেন রোনালদো। এখন পর্যন্ত আর কারোরই এমন কীর্তি নেই।
এবারের আসরে এটি ছিল রোনালদোর তৃতীয় হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে রোনালদোই প্রথম খেলোয়াড় যিনি এক মৌসুমে তিন তিনবার হ্যাটট্রিক উল্লাসে মাতেন। সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ তো থাকছেই। সেমিফাইনালের দুই লেগ তো এখনো বাকি!

Comments are closed.