সিটিনিউজবিডি’র পক্ষ থেকে জানাই বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা

সিটিনিউজবিডি :  সকল পাঠক, শুভানুধ্যায়ী্ এবং দেশ বিদেশে দায়িত্বরত সকল প্রতিনিধি ও কর্মকর্তাদের সকল জানাই সিটিনিউজবিডি’র পক্ষ থেকে জানাই বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা । বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব।

ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খন্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৩ বঙ্গাব্দ।

নতুন বছরে দেশের মানুষ হ্বিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্খিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বাংলা বছরের শেষ দিনে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই স্লোগানের শেষে নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

জুবায়ের সিদ্দিকী,সম্পাদক

গোলাম সরওয়ার, নির্বাহী সম্পাদক

এ বিভাগের আরও খবর

Comments are closed.