প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত মানব পাচারকারীদের ক্যাম্পে যাওয়ার বিনিময়ে দালালদের ২ হাজার ডলার করে দিয়েছে এসব অভিবাসীরা। এখান থেকে তারা সীমান্ত পেরিয়ে মালয়েশিয়ায় ঢুকে যাওয়ার আশায় ছিল। এটা খুবই দীর্ঘ ও বিপজ্জনক যাত্রা।
অনেকেই রোগে ভুগে কিংবা থাই বন্দিশিবিরে মারা যায়। প্রায়ই তাদের আটকে রেখে পরিবার বা বন্ধুদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। অনেকেই দাস হিসেবে কাজ করতে বাধ্য হয় থাই মাছ ধরার বিভিন্ন নৌকায়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম তিন মাসে সাগরে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

Comments are closed.