৬.০ স্মার্টফোন আনল ওয়ালটন

তথ্য ও প্রযুক্তি : সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটন সম্প্রতি বাজারে নিয়ে এসেছে স্বল্প মূল্যের আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন ‘প্রিমো জিএইচ-সিক্স’।

ওয়ালটনের নতুন এই স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে, এটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ নতুন সংস্করণ মার্সম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম চালিত। এটি ওয়ালটনের প্রথম স্মার্টফোন যেটিতে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিংয়ের উন্নত সুবিধা।

আকর্ষণীয় স্লিম (৯.৭মিমি) ও মেটাল ডিজাইনের ‘প্রিমো জিএইচ-সিক্স’ স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৫ ইঞ্চি স্ক্রিনের এইচডি ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে ডিসপ্লের নিরাপত্তায়। প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০।

মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা। ফলে সেটটিতে অনেক বেশি ভিডিও, মিউজিক, ফটো, অ্যাপস প্রভৃতি সংরক্ষণ করা যাবে।

স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার ক্যামেরার সাহায্যে নরমাল মোড ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় মোডে ছবি তোলা যাবে। যেমন প্রফেশনাল ক্যামেরা মোড, ফেস বিউটি, এইচডিআর, প্যানারোমা, নাইট মোড।

ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই সেন্সরের ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস বিউটি এবং ওয়াইড অ্যাঙ্গেল মোডেও সেলফি তোলা যাবে।

ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ওয়াই-ফাই হটস্পট, ওটিজি এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা।

স্মার্টফোনটিতে অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে গ্রাভেটি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, জিপিএস সুবিধা, ২০০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি।

এতসব আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ ওয়ালটনের ‘প্রিমো জিএইচ-সিক্স’ স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ৬ হাজার ২৯০ টাকায়। আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.