জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন,’ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে প্রকাশ্যে একটি সভায় গনপুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মত একজন বয়োজ্যষ্ট ও প্রবীন নেতার দিকে তেড়ে যাওয়ার দু:সাহস দেখানোর ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না। এটি একটি ভাগের গন্ডগোল অপরাজনীতির কুফল। গত সাপ্তাহে এক একান্ত সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করে বলেন,’ মোশাররফ-আফসারুল আমীন আগে এক ছিলেন।
এখন কেন দুজনই দুই মেরুতে চলে গেলেন তা বোঝা মুশকিল। এমপি-মন্ত্রীর ও এমপি অনুসারীদের চড়াও হওয়া এবং উত্তপ্ত ও অসালিন বাক্য বিনিময়ের ঘটনায় চট্টগ্রামে সকল মহলে সমালোচনার ঝড় প্রবাহিত হচ্ছে এবং এর অভাব রাজনীতিতে ফেলবে কিনা প্রশ্নের জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন,’ এ ঘটনা রাজনীতির কোন বিষয় নেই। নগর আওয়ামী লীগের রাজনীতিতে এর কোন প্রভাব পড়বেনা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অপরাজনীতির শুরু হয়েছে। রাজনীতিতে ত্যাগের মনোভাব নেই নেতাদের মধ্যে।
তৃনমুলের রাজনীতি করার কথা মনে করছে না কেউ। তদবির, লবিং করলেই রাজনীতি না করেও পদ-পদবী পাওয়া যায়। এমপি মন্ত্রী হওয়া যায়। এমন ট্রেন্ড শুরু হওয়ায় রাজনীতি থেকে শিষ্টাচার উঠে যাচ্ছে। কেউ কাউকে মানছেনা। প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্ধ দিচ্ছেন চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারের জন্য। তিনি চান এসব টাকার অপচয় যাতে না হয়, অপব্যবহার জাতে না হয়।

Comments are closed.