বশির আল মামুন, চকরিয়া : কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা ছাড়াই চকরিয়ার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১২ ইউনিয়ন পরিষদের মোট ১১১টি ভোট কেন্দ্রের সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এদিকে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে কৈয়ারবিল ইউপি ছাড়া বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের ৬জন, বিএনপি সমর্থিত ধানের শীষ ২জন, জাতীয় পার্টি লাঙ্গল ১জন, স্বতন্ত্র ২জন।
তারা হলেন, ফাঁশিয়াখালীতে গিয়াস উদ্দিন চৌধুরী (নৌকা), সুরাজপুর-মানিকপুর আজিমুল হক (নৌকা), সাহারবিল মহসিন বাবুল (নৌকা), কাকারা শওকত ওসমান (নৌকা), চিরিঙ্গা জসিম উদ্দিন (নৌকা), হারবাং মিরানুল ইসলাম (নৌকা), বমুবিলছড়িতে আবদুল মতলব (ধানের শীষ), বরইতলীতে জালাল উদ্দিন সিকদার (ধানের শীষ), ডুলাহাজারায় নুরুল আমিন (লাঙ্গল), খুটাখালীতে মাওলানা আবদুর রহমান (জামায়াত স্বতন্ত্র), লক্ষ্যারচরে গোলাম মোস্তফা কাইছার (জামায়াত স্বতন্ত্র)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কৈয়ারবিল ইউপি নির্বাচনের ফলাফল পাওয়া যায়নি।

Comments are closed.