ই-পাসপোর্টের প্রক্রিয়া চলছে- প্রধানমন্ত্রী

ঢাকা : উন্নতমানের নিরাপদ ভ্রমণ জন্য ‘ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট’ প্রবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয় জেলায় পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৪ এপ্রিল) পাসপোর্ট অফিসের নতুন নয় ভবন উদ্বোধনের পর দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, ই-পাসপোর্টের প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী আরো বলেছেন, এ পাসপোর্ট প্রবর্তিত হলে এ খাতে কোনো জালিয়াতি সম্ভব হবে না। বাংলাদেশের মানুষকে যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, সেই আদর্শ নিয়েই সরকার কাজ শুরু করেছে।

ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরে আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী দেশের এমআরপি কার্যক্রমেরও বিভিন্ন দিকও। এমআরপি সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দনও জানান শেখ হাসিনা। তবে তিনি আক্ষেপ করে বলেন, অনেকে আমাদের একটু খুঁত পেলে অনেক বড় করে লেখে। টকশোতে বলে। এমআরপির মতো এতো বড় কাজ করে ফেললাম, কেউ কোনো প্রশংসা করলো না। তারা কেবল খুঁত খোঁজে। অথচ আমরা ভালো কিছু করলে তার কথা বলতে কৃপণতা দেখায়।

প্রধানমন্ত্রি বলেন, ‍আমরা ইতোমধ্যেই স্বাবলম্বী হয়ে উঠছি। ভবিষ্যতে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো।

এ বিভাগের আরও খবর

Comments are closed.