জিয়াউল হক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়ের মা রাজমাতা আরতি রায় সোমবার সকালে পরলোকগমন করেছেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে ‘ক্লিনিক্যালি ডেড’ ছিলেন এবং সোমবার রাতেই তাকে ঢাকা থেকে রাঙামাটি নিয়ে আসা হয়।বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা।
বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ি রাজবনবিহার এবং রাজবিহারে মৃতদেহের নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুর দুইটায় তার মৃতদেহ দাহ করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।বেশকিছুদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আরতি রায় তার শেষ ইচ্ছা অনুসারে রাঙামাটির নিজ বাড়ীতে নিয়ে আসা হয় এবং সেখানেই আজ সোমবার সকালে পরলোকগমন করেন তিনি।আরতি রায় সাবেক চাকমা রাজা এবং বছর তিনেক আগে পাকিস্তানের পরলোকগমন করা ত্রিদিব রায়ের স্ত্রী।

Comments are closed.