কুষ্টিয়া নিহত স্কুলশিক্ষকের ভাইও হাসপাতালে মারা গেছেন

কুষ্টিয়া প্রতিনিধি  :   কুষ্টিয়ার ভেড়ামারায় একদিন আগে ধারালো অস্ত্রের আঘাতে নিহত স্কুলশিক্ষকের ভাইও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত সোমবার রাতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান (৬৭) ও তার ছোট ভাই মিজানুর রহমানকে কোপানো হয়। ঘটনাস্থলেই মারা যান মজিবর। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিভাগের আরও খবর

Comments are closed.