সভাপতি পদে পুনর্নির্বাচিত কাজী সালাউদ্দিন

খেলাধুলা : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি ৮৩ ভোট পেয়ে জয় লাভ করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সভাপতি হলেন সালাউদ্দিন।

শনিবার রাজধানীর হোটেল রেডিসন ওয়াটার ব্ল গার্ডেনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬জন প্রার্থী। ১৩৪ ভোটের মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৮৩ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান পেয়েছেন ৫০ ভোট। নষ্ট হয়েছে বাকি একটি ভোট। সভাপতি-সহ সভাপতিসহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাফুফে নির্বাচনে অন্যান্য পদে এখনো ভোট গণনা চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.