খেলাধুলা : ভীষণ চাপ নিয়েই মৌসুমের শেষ দিকটা পার করছে বার্সেলোনা। চাপকে ভালোভাবেই জয় করছে বার্সা। লিওনেল মেসি ও নেইমার দ্য সিলভার খানিকটা ফর্মহীনতার অভাবটা পুষিয়ে দিচ্ছেন লুইস সুয়ারেজ। দুর্দান্ত ফর্মে থাকা উরুগুইয়ান এই তারকা রিয়াল বেটিসের বিপক্ষেও জাদু দেখাতে সক্ষম হয়েছেন।
প্রতিপক্ষের মাঠে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বার্সা। প্রথমার্ধ তো গোলশূন্যভাবেই কাটাতে হয়েছে তাদের। ৫০ মিনিটে বার্সার হয়ে গোলমুখ উন্মোচন করেন ইভান রাকিটিচ। লিওনেল মেসির সহায়তায় লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। সুয়ারেজ ও রাকিটিচের নৈপুণ্যে বেটিসের মাঠে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা।
এই জয়ে পয়েন্ট টেবিলে আবারো শীর্ষে উঠল লুইস এনরিকের দল। ৩৬ ম্যাচ শেষে বার্সার ঝুলিতে জমা আছে ৮৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানটি রয়েছে অ্যাটলেটিকোর দখলে। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট সংগ্রাহক রিয়ালের অবস্থান তৃতীয়।

Comments are closed.