স্মার্টফোন আনছে ফেসবুক!

ঢাকা: অ্যাপ্লিকেশনের পর এবার হার্ডওয়্যার ব্যবসায় প্রভাব বিস্তার করতে যাচ্ছে গুগল ও ফেসবুক। ইতিমধ্যেই মোবাইলফোন নির্মাতাদের সহযোগিতায় নেক্সাস ব্র্যান্ড নামে স্মার্টফোন বাজারে এনেছে গুগল।

এবার একই পথে পা রাখতে যাচ্ছে ফেসবুক। পর্দার আড়ালেই এই আয়োজনের অনেকটাই গুছিয়ে ফেলেছেন ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গ।

বিশ্বখ্যাত ডিজিটাল ডিভাইস ডিজাইনার মিশাল বনিকৌস্কি জানিয়েছেন, নতুন ফেসবুক স্মার্টফোনটিতে সম্ভবত ৪.২ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন থাকছে। সেই সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।

এ ছাড়াও চোখ-ধাঁধানো স্মার্টফোনটিতে থাকছে নানান নয়া ফিচার্স যা বাজারচলতি বহু ফোনের চেয়ে তাকে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন ফোনের জন্য অ্যাপল-এর অনুকরণে নয়া সফটওয়্যার ব্যবহার করছে ফেসবুক। শুধু তাই নয়, অ্যাপল-এর বেশ কয়েকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইতোমধ্যে ফেসবুকে বহাল হয়েছেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.