ঢাকা : রাজধানীর গ্রিন রোডের পশ্চিম রাজাবাজারের আমবাগান বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট টানা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশনের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে আমবাগান বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে তাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
তিনি আরো জানান, আজ সকালে আমতলী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসর্কিট কিংবা গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।

Comments are closed.