নারায়ণগঞ্জে সল্ট কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোল্লা সুপার সল্টের হাউস পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরো ৫ জন। নিহতরা হলেন, সাহাবুদ্দিন (৪০) ও আলমাছ তালুকদার (৩২) এবং ইব্রাহিম (৩১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ (০৯ মে) সোমবার দুপুর দেড়টায় এনায়েত নগরের ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজমীন জানান, লবণের হাউসের বিষক্রিয়ার গ্যাস তাদের ফুসফুসে প্রবেশ করার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বাকি ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

মোল্লা সুপার সল্টের মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাউস পরিষ্কার করতে নামে ৮ শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ঢামেকে আনার পর আরো এক শ্রমিকের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.