নিজস্ব প্রতিবেদক,টেকনাফ : টেকনাফের হ্নীলায় ছিনতাই হওয়া আড়াই লক্ষ টাকার থানায় দেওয়া অভিযোগের স্বাক্ষী হওয়ায় এবার ১৩ বছরের এক এতিম শিশুকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে ছেলের মা চরম আতংকে রয়েছে বলে জানিয়েছে।
৯মে সকালে এই অভিযোগের অন্যতম স্বাক্ষী এবং হ্নীলা বাসষ্টেশনের সুমন পালের দোকান কর্মচারী খারাংখালী নাছরপাড়ার মৃত আহমদ শফিকের পুত্র সাকিবুল হাসান (১৩)কে অভিযুক্ত আব্দুল্লাহ ও তার স্বজনেরা মোবাইল ফোনে মামলার স্বাক্ষী থেকে বিরত থাকতে বলে। অন্যথায় তাকে অপহরণ করে হত্যা করা হবে বলে একাধিক ব্যক্তি হুমকি প্রদান করেছে বলে ছেলের মা নুর জাহান অভিযোগ করেন।
এই ব্যাপারে আড়াই লক্ষ টাকা ছিনতাই মামলার অভিযোগকারী সাংবাদিক জসিম উদ্দিন টিপু বলেন-একটি প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করতে এই কিশোর কর্মচারী স্বাক্ষ্য দেয়। এতে অপরের টাকা আতœসাতকারী চক্র কতিপয় রাঘব-বোয়ালের ইন্দনে এই অপতৎপরতা চালিয়ে শেষ রক্ষা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এই অভিযোগের স্বাক্ষী সাকিবের জীবনের নিরাপত্তা রক্ষার্থে আইনের আশ্রয় নেওয়া হবে। বিষযটি টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হলে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Comments are closed.