মানিকগঞ্জে বাস খাদে পড়ে নারীসহ নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছেই মানরা এলাকায় বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন । বুধবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী জানান, ঈগল পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছেই মানরা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে ২৫০ শয্যার মানিকগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.