সড়ক দুর্ঘটনায় ইবির অধ্যাপকসহ নিহত ২

মাগুরা প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হাদিস ও ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং তার চালক হারুন মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

আজ (১১ মে ) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পারনামদুয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা থানার এসআই নাসির জানান, ড. জাহাঙ্গীর সকালে প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের পারনামদুয়ালি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর ও তার চালক নিহত হন। তিনি আরও জানান, এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.