১২ মে হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত

চট্টগ্রাম অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। আজ (১১ মে) বুধবার প্রদত্ত এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যা করার প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছিঃ-

১১ মে বুধবার সারা দেশে ও প্রবাসে শহীদ মাওলানা নিজামীর মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা । ১২ মে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১৩ মে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল।  আগামী ১৩ মে শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণ এবং বিশেষভাবে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য দেশব্যাপী দোয়া

বি:দ্র: হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.