খুলনা প্রতিনিধি : ২০১৬’র এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হল গতকাল। খুলনায় জিপিএ-৫ না পাওয়ার অভিমানে তানিয়া (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (১১ মে) রাতে মহানগরীর প্লাটিনাম কলোনির নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। মৃত তানিয়া প্লাটিনাম জুট মিলের শ্রমিক মো. ইউনুস মোল্লার মেয়ে।
খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া জিপিএ-৪ (এ গ্রেড) পায়। কিন্তু তার প্রত্যাশা ছিল জিপিএ-৫ এর। এতে অভিমানে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এদিকে, খবর পেয়ে তানিয়ার শোকাহত সহপাঠী ও শিক্ষকরা বাড়িতে ছুটে এলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

Comments are closed.