তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর সেফটিক ট্যাংকির ভেতর থেকে সাথী খানম ওরফে বিজলী (১৯) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোবরা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোবরার পোদ্দারের চরের বাসিন্দা সোহরাব শেখের মেয়ে সাথি গত সোমবার রাতে পাশের বাড়ি আম কুড়াতে গিয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছের একটি সেফটিক ট্যাংকির ভেতরে এলাকাবাসী পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই সেফটিক ট্যাকিংর ভেতর লুকিয়ে রাখতে পরে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে মামলা হবে এবং হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.