পাকিস্তান এখনো ঘুমিয়ে আছে: আইনমন্ত্রী

ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তান জাতিসংঘের দারস্থ হবে এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ইউএনে যাবে— এটা তারা কীভাবে বলে? তারা তো এখনো ঘুমিয়ে আছে মনে হয়। একদিন তাদের কর্মকাণ্ডে নিন্দা জানাবে বিশ্ব।

শনিবার রাজধানীর ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে আইন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও তার ব্যবহার নিয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭৪ সালে যে ত্রিদেশীয় চুক্তি হয়েছিল সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হয়েছিল। সেখানে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে পাকিস্তানে ফেরত নিয়ে বিচারের কথা বলা হয়েছিল। কিন্তু তা তারা করেনি।’

আর সে কারণে চুয়াত্তরের সেই চুক্তি কার্যকর রয়েছে কি-না তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন আইনমন্ত্রী।

যুদ্ধাপরাধের বিচারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশীয় আইনে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কোনো রাষ্ট্রের কথা বলা উচিত নয়।’

যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের কথা বলা উচিত নয়— এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এ ব্যাপারে পাকিস্তানের মুখ বন্ধ রাখা উচিত।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.