কক্সবাজার: টেকনাফের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে সশস্ত্র হামলায় আনসার কমান্ডার নিহত, অস্ত্র ও গুলি লুটের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এতে কারও নাম উল্লেখ না করে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শুক্রবার দিনগত গভীর রাতে আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন বাদি হয়ে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ৩৫জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শুক্রবার ভোররাতে মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাকে সশস্ত্র হামলা চালায় ডাকাতরা। হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার আলী হোসেন (৫৫)। এসময় ডাকাতরা আনসার ব্যারাক থেকে ৫টি চায়না রাইফেল, ২টি এসএমজি, ৪টি শর্টগান ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

Comments are closed.