আজহারুদ্দিনের ক্রিকেট মাঠে কলার তুলে রাখার রহস্য ফাঁস!

ক্রিকেট জীবন নিয়ে যত বিতর্কই থাক না কেন, নিজের ব্যাটিং স্টাইলের মতো ক্রিকেট মাঠেও নিজস্ব এক স্টাইল নিয়ে এসেছিলেন প্রাক্তন ভার অধিনায়ক মুহাম্মদ আজহারুদ্দিন। যার মধ্যে অন্যতম ছিল ক্রিকেট মাঠে সবসময়ে তার জার্সির কলার তুলে রাখা।

তার জীবনী অবলম্বনে নতুন ছবি ‘আজহার’ নিয়ে এখন সর্বত্র চর্চা চলছে। আর এই ছবির প্রমোশনেই সম্প্রতি ক্রিকেট মাঠে তার কলার তোলার রহস্য ফাঁস করেছেন আসল আজহার।

ক্রিকেটপ্রেমীরা অনেকেই ভাবতেন, মাঠে কলার তুলে রাখাটা আসলে আজহারের স্টাইল এবং অহংকারের বহিঃপ্রকাশ। একটি এফএম চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আজহার অবশ্য দাবি করেছেন, সেসব কিছুই নয়, খেলার সুবিধার জন্যই এমনটা করতেন তিনি।

আজহারের দাবি, ক্রিকেট মাঠে তিনি অধিকাংশ সময়েই স্লিপে ফিল্ডিং করত। কিন্তু দীর্ঘক্ষণ রোদের মধ্যে খেলায় মাঝেমধ্যে তার ঘাড়ের কাছে চুলকাতো। আর সেই সমস্যা মোকাবিলা করার জন্যই তিনি কলার তুলে রাখতেন বলে দাবি করেছেন আজহার। পরে যা তার অভ্যাসে পরিণত হয়।

যাই হোক না কেন, আজহারের এই কলার তুলে রাখা ১৯৯০-এর দশকে কম জনপ্রিয় হয়নি। সেই সময়ের অনেক যুবকই  প্রাক্তন ভারত অধিনায়কের এই স্টাইল অনুকরণ করেছিলেন। ঠিক যেমন ‘আজহার’ ছবিতে তাকে নকল করেছেন ইমরান হাশমি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.