সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

ঢাকা :   রাজধানীর এয়ারপোর্ট রোডের খিলক্ষেত লা মেরিডিয়ার হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সাইফুল ইসলাম ডিউটি শেষে বাসায় ফেরার পথে চলন্ত মোটরসাইকেলসহ স্লিপ খেয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাইফুলের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.