সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগজ্ঞ এলাকার একটি রিসোর্ট থেকে অস্ত্র, গুলি ও তিন নারীসহ সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমীনের ছেলে রুমন (৩৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইনামুল হক জানান, উপজেলার মুন্সিগজ্ঞ এলাকায় বর্ষা নামক রিসোর্টে অবস্থানকালীন তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ৪০ রাউন্ড গুলি ও একটি অস্ত্র পাওয়া যায়। অস্ত্রটি সংসদ সদস্য রিফাত আমীনের নামে লাইসেন্স করা।
অস্ত্র, গুলি ও সংসদ সদস্য স্টিকার সম্বলিত গাড়ি, এমপির ছেলে রিমনসহ তিন নারী থানা হেফাজতে রয়েছে।

Comments are closed.