রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর এলাকায় হাতির আক্রমণে আবদুস সালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় বুনো হাতি আবদুস সালামকে আক্রমণ করে। এতে তার মৃত্যু হয়।

Comments are closed.