শাহজালালে ১৫৬৬ কার্টন সিগারেট জব্দ

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেনসন হ্যাজেজ, ইজি ও ডানহিল ব্র্যান্ডের প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এক হাজার ৫৬৬ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস প্রিভেন্টিভ টিম।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এসব সিগারেট জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান, রাত ১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব সিগারেট আসে। রাত আড়াইটার দিকে পণ্য বেল্ট থেকে প্রিভেন্টিভ টিম তা জব্দ করে। পণ্য বেল্টের ওপর প্রায় ৩২টি ছোট-বড় ব্যাগে ভর্তি ছিল এক হাজার ৫৬৬ কার্টন সিগারেট।
এ বিভাগের আরও খবর

Comments are closed.