খেলাধুলা : সময়টা ভালই যাচ্ছে তামিম ইকবালের। ফর্মের তুঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এ ড্যাশিং ব্যাটসম্যান। এরই মধ্যে নতুন একটা অর্জনও হয়ে গেল তার নামের পাশে। আর তা হল প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক।
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নামেন তামিম। এদিন তার দল টসে হেরে আগে ব্যাটিং পায়। ব্যাট করতে নেমে ৬৬ বলে ৫৫ রান করে মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। আর এই ইনিংসের মধ্য দিয়েই তিনি মাইলফলকটি স্পর্শ করেন। সাঈদ আনোয়ার জুনিয়রের বলে একটি বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে তিনি পৌঁছে যান ৬ হাজার রানের কোটায়। ফলে তার লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন রানের সংগ্রহ ৬০১৭।

Comments are closed.