বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পোলিং এজেন্টের

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায়  প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই পোলিং এজেন্টের।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মশিউর রহমান জানান, পঞ্চম ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে। এ উপলক্ষে নারীসহ দুই নির্বাচন কর্মকর্তা মোটরসাইকেলে বালিয়া ইউনিয়নে দায়িত্ব পালনে যাচ্ছিলেন।

পথে মুন্সিরহাট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নাবিল পরিবহনের বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.