উলিপুরে অগ্নিকান্ডে নিহত ১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আনন্দবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সার ও কীটনাশকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে দোকানে থাকা পেট্রলের জেরিকেন ও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দোকানের ক্রেতা আব্দুল কুদ্দুস(৪৫) এর মৃত্যু হয়।

আহত দোকান মালিক মোয়াজ্জেম হোসেন( ৪২), মাহফুজ মাস্টার (৪৩) ও সবুর হোসেন (৩৫) কে মুমূর্ষু অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.