ইউরোপ সেরা রোনালদোই

খেলাধুলা : ফাইনালে কীর্তি গড়ার লক্ষ্য নিয়েই শনিবার রাতে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেটা এবার হলো না। কিন্তু সুযোগটা হলো না। নির্ধারিত সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। পর্তুগিজ ফরোয়ার্ডকে ক্রিস্টিয়ানো রোনালদোকো কে মোটেও দুঃখ করতে দেখা যায়নি। পেনাল্টি শ্যুটে গড়ানো ম্যাচ শেষ পর্যন্ত জিতে ইউরোপ সেরা হওয়াতেই আনন্দ তার।

রোনালদোর গোল না পাওয়ার মূল কারণ ছিল আসলে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের গেমপ্ল্যান। কিন্তু শেষ পর্যন্ত জয়টা আসলো তার মাধ্যমেই। পেনাল্টি শ্যুট আউটে সিআর সেভেনের শট থেকে গোল আসার পরই ১১তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ের আনন্দে মাতে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।

রিয়ালের এ পর্যন্ত আসার পেছনে এই রোনালদোরই রয়েছে অসামান্য অবদান। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বলতে গেলে একাই দলকে বাঁচিয়েছেন বাদ পড়া থেকে। আর সে কারণেই সেমিফাইনাল ও ফাইনালে গোল না পেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ গোলের মালিক তিনি। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা রবার্ট লেভানডোভস্কি রয়েছেন বেশ দূরেই। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে তার মোট গোলের সংখ্যা ৯টি। আর লিওনেল মেসি করেছেন মোট ৬টি গোল। টুর্নামেন্ট শেষে এমন অর্জন অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগেই এর আগে তিন মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন তিনি।

শনিবারের জয় নিয়ে ৩১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘এটা আমাদের জন্য একটি অসাধারণ রাত। আমরা যে অভিজ্ঞ ছিলাম সেটা আজকের খেলায় ভালভাবেই প্রমাণিত হয়েছে। বিশেষ করে পেনাল্টির ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই পেনাল্টিটা আমার মনে হয় লটারির মতো। কখন কি হয় কেউ বলতে পারবে না।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.