সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে ৪ বাংলাদেশি অভিযুক্ত

ঢাকা : সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নের দায়ে চার বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। মঙ্গলবার (৩১ মে) আদালতে নিজেদের অপরাধ স্বীকার করায় এ চার বাংলাদেশিকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করা হয়। ইংরেজি দৈনিক স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।

দোষী সাব্যস্ত চারজন হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।

স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, এই চারজন মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন। এছাড়াও দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামে আরও দুই বাংলাদেশির বিরুদ্ধে একই অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। তবে তারা আদালতের কাছে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। আদালত এই দুইজনের শুনানির জন্য ৯ জুন পরবর্তী দিন রেখেছে। গতমাসে আটক করার পর এই ছয় বাংলাদেশিকে গত শুক্রবার জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে সিঙ্গাপুরের আদালত।

এ বিভাগের আরও খবর

Comments are closed.