ঢাকা : রাজধানীতে চালককে আঘাত করে চিনিভর্তি একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে শ্যামলী ও আদাবরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালক নাম দ্বীন ইসলামকে (৩৬) রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সিদ্দিকুর রহমানের জানান, ওই ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কয়েকজন পথচারী তাকে রাতে হাসপাতালে নিয়ে আসেন।

Comments are closed.