মুস্তাফিজকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

খেলাধুলা : আইপিএলে সেরা কাটার মাস্টার মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ২০১৫-১৬ অর্থ বছরের ৩২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতেই আইপিএলে মুস্তাফিজের খেলার বিশেষ মুহূর্তগুলো প্রজেক্টরে দেখেন। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানান। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, মুস্তাফিজ অতিরিক্ত খেলে যাতে ইঞ্জুরিতে না পড়ে সে বিষয়ে সর্তক থাকতে প্রধানমন্ত্রী মুস্তাফিজকে পরার্মশ দিয়েছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে ভারতে খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আর সেখানে গিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন। এবার খেলার মাঠে মুস্তাফিজকে আরো সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মুস্তাফিজ যদি ওভার এক্সপোজড হয়ে যান তবে তার সিক্রেসি সবাই জেনে যাবে। আর এটা হলে তার কাছ থেকে যে সার্ভিস পাচ্ছি তা হয়তো পাবো না। এ সময় বলেন, মন্ত্রী ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। বিশ্বের অনেক নামিদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও জুয়েল গার্নারের উদাহরণ টেনে বলেন তারাও কোনো না কোনো সময় ইনজুরিতে পড়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফাস্ট বোলারদের মধ্যে একমাত্র কপিল দেব বেশি দিন খেলেছেন ইনজুরিতে পাড়েননি। এ ক্ষেত্রে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে তিনি বলেন, সেও প্রমিনেন্ট বোলার ছিল। কিন্তু ইনজুরির কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী এগুতে পারেননি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.