কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন স্থানীয় আইনজীবী হুমায়ুন আজাদ (৩৫)। তার বাড়ি রামুর কলঘর এলাকায়। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানিয়েছেন, সদর উপজেলার লিংক রোড এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আইনজীবী হুমায়ুন মারা যান। আহত চারজনের মধ্যে এক ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় ।

Comments are closed.