ঢাকা : ঈদের সময় ঘরে ফেরা মানুষের ভিড় বেশি দেখা যায়। আর এই ভিড় থেকে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে বিআরটিসির ৪৫০টি বাস চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, আগে থেকেই যেসব বিআরটিসি বাস চলছে সেগুলো চালু থাকবে। পাশাপাশি আরও অতিরিক্ত বাস চালু করা হবে। এ সময় ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

Comments are closed.