সিটিনিউজবিডি : চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মতো যাতে ভবিষ্যতে ঘটনা না ঘটে সেজন্য সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রবিবার জাতীয় সংসদে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। এ ধরনের ঘটনা সব দেশেই ঘটছে। পুরো পৃথিবীতেই জঙ্গি উত্থান ঘটছে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না।
রবিবার সকালে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে চট্টগ্রাম নগরীর জেইসি মোড়ের কাছে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে জঙ্গিরা সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ ।

Comments are closed.