আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১০

ঢাকা: আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের সবাইকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) সকালে আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের উপর উঠে যায়। এতে গাড়ির ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ বিষয়ে এখনও অবগত নয় বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.