আইসিসি নিয়ে প্রশ্ন তুললেন ম্যাককালাম

খেলাধুলা : এই বছরে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। নিজের পেশার খাতিরেও তিনি সত্যি বলতে দ্বিধা করেননি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এই সাবেক অধিনায়ক।

ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের সেই মামলায় শেষ পর্যন্ত অবশ্য নির্দোষ প্রমাণিত হয়েছেন কেয়ার্নস। তবে ম্যাককালাম বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় স্বাভাবিকভাবেই সেটি কেয়ার্নসের সঙ্গে তার সম্পর্কে ছায়া ফেলেছে। এই পুরো প্রক্রিয়াটায় আইসিসি যে ভূমিকা নিয়েছিল, তাতে খুবই হতাশ ম্যাককালাম।

আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) যে প্রক্রিয়ায় খেলোয়াড়দের এসব বিষয়ে সাক্ষী বানায়, সেটিও পেশাদার নয় বলে অভিযোগ করেছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘আমি মনে করি, খেলোয়াড়েরা আইসিসির কাছ থেকে আরও ভালো আচরণ প্রত্যাশা করতে পারে। যেভাবে তারা খেলোয়াড়দের কাছ থেকে সাক্ষ্য নেয়, সেটি আরও পেশাদার হওয়া উচিত। তাদের এ সাক্ষ্য ভবিষ্যতে কোথায় ব্যবহার করা হবে, তাও স্পষ্ট করে জানিয়ে রাখা উচিত।’

নিজের ঘটনাকেই উদাহরণ হিসেবে টেনেছেন ম্যাককালাম। তিনি উল্লেখ করেন, আকসুর কাছে যে সাক্ষ্য দিয়েছিলেন, সেটি আগেই ফাঁস হয়ে গিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। এটাকে আকসুর দায়িত্বহীনতা বলেই মনে করেন ম্যাককালাম। এ বিষয়ে তিনি বলেন, ‘একটা খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে যখন গোপন নথি সংবাদমাধ্যমের কাছে চলে যায়, তারা কীভাবে আশা করতে পারে যে খেলোয়াড়েরা তাদের সহযোগিতা করবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.