লাইফস্টাইল : সূর্যের তাপে আর ঝলসানো আলোয় চোখের ক্ষতি হতে পারে। গরমে আমাদের চোখ লম্বা সময় পর্যন্ত সূর্যের আলোর নিচে থাকে। এর ফলে চোখের সমস্যাও তৈরি হওয়ার সুযোগ পায়। তাই এই গরমে চোখ ভালো রাখতে হলে চাই সচেতনতা।
গ্রীষ্মকালে সকাল ১০টার পরে এবং বিকাল ৪টার আগে ঘরের বাইরে ঘুরাঘুরি এড়িয়ে চলা উচিত। রোদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে চওড়া কিনারযু্ক্ত এবং মাথাকে ছায়া দিতে পারে এমন টুপি পরতে হবে। অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের নিচের পাতায় ক্যান্সার হতে পারে, যা পরে পুরো চোখে ছড়িয়ে যাওয়ার সম্ভবনা থাকে। দীর্ঘ সময় জেগে থাকলে দৃষ্টি শক্তির গভীরতা হ্রাস পায়। তাই আমাদের পর্যাপ্ত পরিমান ঘুম যেতে হবে। আমাদের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে। বিশেষজ্ঞরা বলেন, চোখ বারবার কচলালে চোখে সংক্রামণ হওয়ার সম্ভবনা থাকে। একমাত্র হাত বার বার ধুয়ে পরিষ্কার রাখলেই এই ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। তাই চোখে কোনো ওষুধ দেওয়ার আগে অথবা কনট্যাক লেন্স পরার আগেও হাত ধুয়ে নেওয়া উচিত। এভাবে চোখে সংক্রামণ প্রতিরোধ করা যায়।
আর্দ্র দেহ, সুস্থ চোখ: চোখের সুস্থতার জন্য দেহে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ থাকতে হবে। খাদ্য তালিকায় তরমুজ, শসা, পানি সমৃদ্ধ অন্য সব ফল এবং সবজি নিয়মিত যোগ করলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে। এ ছাড়াও প্রচুর পরিমাণে পানি পানে চোখের স্বাভাবিক ক্রিয়া বজায় থাকে। চোখ ভালো রাখতে সব ধরনের ভিটামিন এবং মিনারেল তো খেতে হবেই। প্রয়োজনে, ভিটামিন সি, ই এবং জিংকের সম্পূরক উৎস থেকেও পুষ্টি গ্রহণ করতে হবে। তবে অবশ্যোই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে।

Comments are closed.