৭-১ গোলে জয় পেল ব্রাজিল

খেলাধুলা : হাইতিকে ৭-১ গোলে হারিয়ে দুঙ্গার দল বুঝিয়ে দিল ব্রাজিল-হাইতির শক্তির পার্থক্য আকাশ-পাতালই। হ্যাটট্রিক করেছেন ফিলিপে কুতিনহো। পাশাপাশি ছিল রেনাতো আগুস্তোর জোড়া গোল। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্রয়ে শুরুটা হতাশাজনক ছিল ব্রাজিলের। কোপা আমেরিকা শতবর্ষী প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রত্যাশিত ছন্দে ফিরেছে ব্রাজিল। আর এ পরাজয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার চলমান আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো হাইতি।

ম্যাচের ১৪ মিনিটে হাইতির জালে প্রথম বল পাঠিয়ে ‘গোলের’ ম্যাচ শুরু করেন কুতিনহো। এরপর ২৯ ও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলের মাধ্যমে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি।

কুতিনহোর দ্বিতীয় গোলের পর তার সঙ্গে সামিল হন রিনাতো অগাস্তো। ৩৫ ও ৮৬ মিনিটে হাইতির জালে দুইবার বল জড়ান চীনের ক্লাব বেইজিং গুয়ানের এ মিডফিল্ডার। এছাড়া গ্যাব্রিয়াল (৫৯ মিনিটি) ও লুকাস লিমা (৬৭ মিনিট) একটি করে গোল করেন।

হাইতির পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন মারসিলিন, ৭০ মিনিটে।

২০১৪ সালের ৮ জুলাই ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ান জার্মানির কাছে ৭-১ গোলে হারে ব্রাজিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.