স্টাফ করেসপন্ডেন্ট খুলনা :খুলনায় বস্তাবন্দি অবস্থায় হাশমি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল সাড়ে ৮টায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন কাতিকূল গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সে সরদার ডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, সকালে বস্তাবন্দি মরদেহ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, শিশুটি তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলো। বুধবার তার পরিবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে।
তবে স্থানীয়রা জানান, শিশুটির মরদেহ পচে বিকৃত হয়ে গেছে।

Comments are closed.