দালালের উৎপাতে ঢাকা মেডিকেল

ঢাকা : প্রতিদিনই আসা রোগীদের কাছ থেকে আদায় করছেন বাড়তি টাকা। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছের রোগীদের। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। মেডিকেলের জরুরি বিভাগের সামনে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে ১৪/১৫ জন দালাল। তারা প্রকাশ্যে রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করছেন। কোন রোগী যদি ভর্তি হয় তাহলে তাকে ট্রলিতে করে ডাক্তারদের কাছে পরামর্শ শেষে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট ওয়ার্ডে। সেখানে দেখা দেয় সমস্যা। দালালদের খুশি হয়ে টাকা দিতে চাইলে খেপে যান তারা। দাবি করেন আরও অর্থের। পরে বাড়তি টাকা দিতে বাধ্য হন তারা। প্রতিদিনই এমন ঘটছে বলে অভিযোগ এর আগে ভর্তি হওয়া অনেক রোগির।

মূলত তারা তিন শিফটে ভাগ হয়ে এ কাজ করে থাকেন। প্রতি শিফটে ১৫ জন দালাল জরুরি বিভাগের গেটে অবস্থান করেন। তিন শিফটে মোট ৪৫ জন দালাল প্রতিদিন সেখানে কাজ করে। প্রতিদিন এরা প্রত্যেকে ১০০ টাকা করে চাঁদা দেন সরদারদের। সেই চাঁদার টাকা ভাগ করে নেন আবুল মাস্টারসহ ৬ সরদার।

সরেজমিনে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, সেখানে অবস্থান করছেন ১৫ জন দালাল। মাঝে মধ্যে নিজেদের মধ্যে কাজ নিয়ে দ্বন্দ্ব হতেও দেখা গেছে। একজন রোগী আসলেই ব্যস্ত হয়ে পড়ছেন সবাই, কে কার আগে সেই রোগীর কাছে পৌঁছাবেন। তবে বিপত্তি বাধে তখন, যখন তাদের খুশি হয়ে রোগীর স্বজনরা টাকা দেন, তখনই বেঁকে বসেন তারা। দাবি করেন বাড়তি টাকা।

এ বিষয়ে ঢামেক চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, আমাদের কড়া নির্দেশনা দেয়া আছে যাতে করে কোন রোগীর কাছ থেকে বাড়তি টাকা না নেয়া হয়। রোগীরা খুশি হয়ে যা দেবে তা-ই নিতে হবে। যারা তা মানেন না, আমরা অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এর আগে যাদের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠেছে তাদের আমরা বের করে দিয়েছি। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.