পাবনায় সেবাশ্রমের কর্মী হত্যায় শিবির কর্মী আটক

পাবনা প্রতিনিধি : জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় সন্ধেহভাজন শিবির নেতা আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আরিফুল ইসলাম পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাবনা পশ্চিম অঞ্চল ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জুন) ভোর ৫টার দিকে পাবনা মানসিক হাসপাতালের ১ নম্বর গেট এলাকায় শ্রী শ্রী অনুকুল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের কর্মী নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিত্যরঞ্জন পান্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রসিক লাল পান্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুল অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকার এক বাড়ি থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। আটকের সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুলের কাছ থেকে সেবক হত্যার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.